[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

বিচ্ছেদ আবহে তাহসানকে নিয়ে মিলল নতুন খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ৭:৫৮ এএম

ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন এবং স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের খবরে সম্প্রতি

 আলোচনায় ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। কিছুদিন আড়ালে থাকলেও এবার ভক্তদের জন্য সুখবর নিয়ে ফিরছেন তিনি। তবে নাটক বা অভিনয়ে নয়, এবার তাকে দেখা যাবে জনপ্রিয় একটি টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালকের আসনে।


জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন শুরু হতে যাচ্ছে আগামী ১৯ জানুয়ারি থেকে। প্রথম সিজনে তাহসানের প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনা দর্শকমহলে প্রশংসিত হওয়ায় নতুন সিজনেও তাকেই বেছে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।


নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান জানান, এবারের আয়োজন আরও বড় পরিসরের। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের প্রশ্নগুলোর জন্য সার্ভে করা হয়েছে দেশের সব ৬৪টি জেলা থেকে। ফলে উত্তরগুলো যেমন বাস্তবভিত্তিক, তেমনি মজাদার ও চমকপ্রদ।


অনুষ্ঠানটির দ্বিতীয় সিজনের পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রযোজনায় রয়েছে বঙ্গ, আর সহযোগী হিসেবে যুক্ত হয়েছে দেশের একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠান, যা পুরো আয়োজনকে করেছে আরও আকর্ষণীয়।


‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। যারা নিয়মিত সম্প্রচার মিস করবেন, তারা অনুষ্ঠানটির পুনঃপ্রচার দেখতে পারবেন প্রতি বুধবার দুপুর ১টায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর