[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

কানাডায় মঞ্চ মাতালেন নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫ ১১:১২ এএম

কানাডায় মঞ্চ মাতালেন নুসরাত ফারিয়া কানাডার রাজধানী ওটায়া শহরের একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তুলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া।

কানাডার রা সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া।
রোববার দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, সাদা রঙের গ্ল্যামারাস ফ্রিল ড্রেস ও সাদা বুট পরে মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছেন ফারিয়া। তার প্রাণবন্ত নাচ ও স্টাইলিশ মুভ মুহূর্তেই নজর কাড়ে ভক্তদের।
ধারণা করা হচ্ছে, ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে আয়োজিত ওই জমকালো অনুষ্ঠানেরই অংশ ছিল এই পরিবেশনা। ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সঙ্গে তাল মিলিয়ে নুসরাত ফারিয়ার সাবলীল নৃত্য তার পারফরম্যান্স দক্ষতাকেই আরও স্পষ্ট করে তোলে।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ফারিয়ার নাচ, অভিব্যক্তি ও উপস্থিতিতে মুগ্ধ হন অনেক দর্শক। এক ভক্ত মন্তব্য করেন, “অসাধারণ নেচেছেন আপু।” কেউ কেউ আবার মজার ছলে প্রতিক্রিয়াও জানিয়েছেন।
বছরের শেষ সময়টা কানাডায় কাটাচ্ছেন নুসরাত ফারিয়া। কখনো টরোন্টো, কখনো ওটায়ার বিভিন্ন স্থানে ঘোরাঘুরির মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করছেন তিনি। এর আগে ওটায়া থেকে শেয়ার করা তার একটি অফ-শোল্ডার কালো গাউন পরা ছবি ভক্তদের মধ্যে বেশ আলোড়ন তোলে। সেই ছবিতে অনেক নেটিজেন তাকে ‘ক্লিওপেট্রা’-র সঙ্গে তুলনাও করেন।
কানাডা সফরে নুসরাত ফারিয়ার সঙ্গে দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকেও। বড়দিন ও নতুন বছরের আনন্দঘন মুহূর্ত তারা একসঙ্গেই উদযাপন করছেন।

এসআর

সম্পর্কিত খবর