[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত এমপিওভুক্ত শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ১০:৫৩ এএম

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পূরণে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা।

আগামী বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী।

তিনি বলেন, “আমাদের বড় দাবি পূরণ হয়েছে—এটা আমাদের বড় বিজয়। আন্দোলন সফলভাবে শেষ করে আমরা প্রজ্ঞাপন হাতে নিয়েই বাড়ি ফিরছি। আগামীকাল (বুধবার) থেকে শ্রেণিকক্ষে ফিরব।”

দেলাওয়ার হোসাইন আজিজী আরও জানান, আন্দোলনের কারণে গত আট দিন শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি। তিনি বলেন, “এই আট দিনের শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার স্কুল খোলা থাকবে এবং ক্লাস নেওয়া হবে।”

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। দুই ধাপে এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার।

বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন, শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরে শিক্ষার পরিবেশ পুনরুদ্ধারে ভূমিকা রাখবেন।

এসআর

সম্পর্কিত খবর