[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে নতুন নিয়ম চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫১ এএম

সংগৃহীত ছবি

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য পদে কর্মচারী নিয়োগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কোনো কর্তৃত্ব থাকবে না।

রোববার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন স্বাক্ষরিত ‘বেসরকারি স্কুল-কলেজের প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত অন্যান্য পদে অনুসরণীয় নির্দেশমালা’ পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, নিয়োগ সুপারিশ কমিটি গঠন করা হবে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নেতৃত্বে। এই কমিটিতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কোনো সদস্য থাকবেন না। পূর্বে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া অন্যান্য কর্মচারী নিয়োগের দায়িত্ব ছিল গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে।

শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী জানান, নতুন নিয়মে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের নেতৃত্বে এই কমিটি গঠিত হবে।

পরিপত্রে বলা হয়েছে, নিয়োগ সুপারিশ কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক, সদস্য হিসেবে থাকবেন –

  • সংশ্লিষ্ট জেলার সবচেয়ে পুরোনো সরকারি কলেজের অধ্যক্ষ বা তার প্রতিনিধি,
  • সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি,
  • জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বা সহকারী পরিচালক।

কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা। কমিটি পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত এবং নিয়োগের সুপারিশ প্রদান করবে। প্রয়োজনে কমিটি মৌখিক পরীক্ষার জন্য একাধিক বোর্ডও গঠন করতে পারবে। প্রতিটি বোর্ড হবে জেলা প্রশাসকের প্রতিনিধির নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট, এবং নবম গ্রেডের নিচের নয়।

এসআর

সম্পর্কিত খবর