[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বুয়েট শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫ ৬:০৮ পিএম

সংগৃহীত ছবি

বুয়েট শিক্ষার্থী রোকনুজ্জামানকে হত্যার হুমকির বিচারসহ তিন দফা দাবিতে শাহবাগে পাঁচ ঘণ্টা অবস্থান কর্মসূচি শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

‘লং মার্চ টু ঢাকা’ শীর্ষক এ কর্মসূচির মধ্য দিয়ে তারা মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে শাহবাগ এলাকা থেকে সরে যায়। ফলে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু জানান, বুধবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা আবারও শাহবাগে জমায়েত হবেন।

এ সময় দেশের সব প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবি হলো—
১. নিয়োগ ও পদোন্নতি বিষয়ে সংস্কার: ইঞ্জিনিয়ারিংয়ের ৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান) পদে নিয়োগ পরীক্ষায় কেবল ন্যূনতম বিএসসি ডিগ্রিধারীদের সুযোগ দিতে হবে। কোটাভিত্তিক কিংবা অন্য নামে সমমান পদ তৈরি করে পদোন্নতির সুযোগ রাখা যাবে না।
২. উন্মুক্ত নিয়োগ পরীক্ষা: টেকনিক্যাল ১০ম গ্রেড (উপ-সহকারী প্রকৌশলী বা সমমান) পদে নিয়োগ পরীক্ষা বিএসসি ও ডিপ্লোমা উভয় ডিগ্রিধারীর জন্য উন্মুক্ত রাখতে হবে।

৩. প্রকৌশলী পদবি সংরক্ষণ: বিএসসি ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না। এছাড়া নন-অ্যাক্রিডেটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে আইইবি-বিএইটিইর আওতায় আনতে হবে। 

এসআর

সম্পর্কিত খবর