[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

করোনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে মেনে চলতে হবে ৫ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুন ২০২৫ ১১:৩১ এএম

সংগৃহীত ছবি

ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোতে করোনাভাইরাসের নতুন ধরন, বিশেষ করে অমিক্রনের সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করা হয়েছে।

এই প্রেক্ষাপটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে করোনার বিস্তার রোধে ৫টি নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার রাতে এক ফেসবুক পোস্টে মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান এ নির্দেশনা দেন।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা নির্দেশনাগুলো শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন জরুরি।

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৫ নির্দেশনা:

  1. নিয়মিতভাবে অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া।
  2. জনসমাগমস্থলে এবং ঘরের বাইরে মাস্ক ব্যবহার করা।
  3. আক্রান্ত ব্যক্তি থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখা।
  4. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ না করা।
  5. হাঁচি-কাশির সময় টিস্যু বা কনুই ব্যবহার করে মুখ-নাক ঢেকে রাখা।

এছাড়াও দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি অনুসারে (IHR) স্ক্রিনিং জোরদারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। থার্মাল স্ক্যানার ও ডিজিটাল থার্মোমিটারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা, এবং স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী (পিপিই, মাস্ক, গ্লাভস) নিশ্চিত করার কথা বলা হয়েছে।

ভারতসহ সংক্রমণপ্রবণ দেশে অপ্রয়োজনে ভ্রমণ না করতেও পরামর্শ দেওয়া হয়েছে। কারও মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে তাকে ঘরে থাকতে এবং অবস্থা গুরুতর হলে নিকটস্থ হাসপাতালে অথবা আইইডিসিআর হটলাইন (০১৪০১-১৯৬২৯৩)–এ যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

এই নির্দেশনার ফলে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে আবারও করোনা প্রতিরোধে সক্রিয় পদক্ষেপ নিতে হবে। 

এসআর

সম্পর্কিত খবর