[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

শিক্ষার্থীদের 'মার্চ ফর ইউনিটি'র গাড়িবহরে হামলায় রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪ ৭:০৬ এএম

ফাইল ছবি

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’তে অংশ নেওয়া শিক্ষার্থীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’তে অংশ নেওয়া শিক্ষার্থীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়িগুলোর দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং কিছু গাড়ি থামিয়ে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে। হামলা প্রতিরোধে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ে যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষার্থীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় পূর্ব পরিকল্পিতভাবে হামলাটি চালানো হয়। তারা অভিযোগ করেন, হামলায় স্থানীয়দের সহযোগিতা ছিল এবং ঘটনাস্থল থেকে পুলিশ নীরব ভূমিকা পালন করেছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের খুলনা সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, "খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিল। পথে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। ফ্যাসিবাদী সরকারের দোসররা এ আক্রমণ করেছে।"

আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, "এটি একটি পরিকল্পিত হামলা। তবে আমাদের লক্ষ্য থেকে আমাদের কেউ সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, এর বিচার দ্রুত করতে হবে। হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নাহলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে তাদের খুঁজে বের করবে।"

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনাবাহিনী কাজ করছে।

 

এসআর

সম্পর্কিত খবর