[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

ডিসেম্বরে শীতকালীন অবকাশে দীর্ঘ ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ৯:০৩ পিএম

সংগৃহীত ছবি

ছুটির হিসাব অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজ ও উচ্চমাধ্যমিক পর্যায়ে সর্বোচ্চ ১৮ দিনের অবকাশ থাকছে।

তবে প্রতিষ্ঠানভেদে ছুটির সময়সূচিতে পার্থক্য রয়েছে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

 

প্রাথমিক বিদ্যালয়ে ১২ দিনের ছুটি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে। ছুটি চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

 

২০ ডিসেম্বরের আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকছে। এ ছাড়া ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিও শীতকালীন অবকাশের মধ্যে পড়েছে। সব মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি পাবেন।

 

মাধ্যমিক বিদ্যালয়েও একই মেয়াদে ছুটি

শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপঞ্জি অনুসারে, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতেও ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে আগের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ১২ দিনের অবকাশ মিলবে।

 

কলেজে ছুটি সর্বোচ্চ ১৮ দিন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে।

 

এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সরকারি ছুটি রয়েছে। পাশাপাশি ৩১ ডিসেম্বরের পর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা মোট ১৮ দিনের ছুটি পাবেন।

 

মাদরাসায় ১৫ দিনের অবকাশ

সরকারি ও বেসরকারি মাদরাসাগুলোতে শীতকালীন ছুটি শুরু হবে ১৩ ডিসেম্বর। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় মোট ছুটির সময় দাঁড়াবে ১৫ দিন।

 

এ সময় স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসাগুলো বন্ধ থাকবে।

সংরক্ষিত ছুটিতে বাড়তে পারে অবকাশ

ডিসেম্বরের শীতকালীন অবকাশের মধ্য দিয়ে ২০২৬ সালের নির্ধারিত বার্ষিক ছুটি শেষ হবে। তবে প্রতিষ্ঠানপ্রধানের জন্য বরাদ্দ থাকা সংরক্ষিত দুই দিনের ছুটি অনেক প্রতিষ্ঠান শীতকালীন অবকাশের সঙ্গে যুক্ত করতে পারে। এমনটি হলে শিক্ষক-শিক্ষার্থীরা অতিরিক্ত দুই দিন ছুটি পাওয়ার সুযোগ পাবেন।

 

২০২৭ শিক্ষাবর্ষে ৭০ দিনের ছুটির প্রস্তাব

এদিকে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির একটি খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত সূচিতে সারা বছরে মোট ৭০ দিন ছুটি রাখার পরিকল্পনা করা হয়েছে।

 

খসড়া অনুযায়ী, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ২৪ দিন, ঈদুল আজহায় ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটির প্রস্তাব রয়েছে। এ ছাড়া দুর্গাপূজায় তিন দিন এবং প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে আরও দুই দিন রাখার কথা বলা হয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর