[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

ববির নবীনবরণে শিক্ষামন্ত্রীসহ উপস্থিত থাকবেন ছয় অতিথি

ববি প্রতিনিধি

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ৮:৩৮ পিএম

সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে আগামী ১৬ নভেম্বর ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সফল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আয়োজক কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

 

সোমবার সকাল সাড়ে ১০টায় নবীন শিক্ষার্থীদের বরণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। পরে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক আয়োজন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপির। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

 

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মুজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ওরিয়েন্টেশন উদযাপন কমিটি জানিয়েছে, নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের সঙ্গে পরিচিত করা এবং তাঁদের স্বাগত জানানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এফ/ডি

সম্পর্কিত খবর