[email protected] বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮ মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ৩:৫২ পিএম

সংগৃহীত ছবি

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬-এ পরীক্ষার্থীদের জন্য সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছে শিক্ষা বোর্ড।

তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট আটটি মডেলের নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। একই সঙ্গে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিয়া বানু স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।


নির্দেশনায় অনুমোদিত ক্যালকুলেটরের মডেলগুলো উল্লেখ করা হয়েছে। এগুলো হলো—Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW।


বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষার্থীরা তালিকাভুক্ত আটটি মডেলের যেকোনো একটি সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এ ছাড়া সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রেও কোনো নিষেধাজ্ঞা থাকছে না।


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সূচি অনুসারে, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

এফ/ডি

সম্পর্কিত খবর