দেশের শিক্ষাব্যবস্থাকে যুগের সঙ্গে তাল মেলাতে এবং আধুনিক করতে ৫টি প্রধান উদ্যোগের ওপর
জোর দিচ্ছে সরকার। এসব উদ্যোগের মধ্যে রয়েছে పాఠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করা, অত্যাধুনিক টেকনোলজি ল্যাব স্থাপন, ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্প বাস্তবায়ন, এআইয়ের দায়িত্বশীল ব্যবহার শেখানো এবং ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে কাজ করা।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী জানান, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইসিটি ও এআই শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন এই কারিকুলামে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, ভার্চুয়াল রিয়েলিটি, ইন্টারনেট অব থিংস (আইওটি), মেশিন লার্নিং, ফ্রিল্যান্সিং, তথ্য যাচাই (ফ্যাক্ট চেকিং) এবং সাইবার নিরাপত্তার মতো বিষয়গুলো যুক্ত করা হয়েছে।
শিক্ষার্থীদের আধুনিক দক্ষতায় রূপান্তর করতে প্রায় সাড়াজোড়া বাজেটে প্রায় ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে এআই, রোবোটিকস ও ৩ডি প্রিন্টিং সুবিধাসংবলিত টেকনোলজি ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৩,৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের মাধ্যমে ১,০৫০টি প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ল্যাব ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, প্যারিসে আয়োজিত ইউনেস্কোর ডিজিটাল লার্নিং উইকে এআইয়ের অপব্যবহার রোধ ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে যেসব আলোচনা হয়েছে, সে অনুযায়ী বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার।
এইচ/এম