ইসলামী বিশ্ববিদ্যালয়–এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্যসচিব মাসুদ রুমি মিথুন। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
স্মারক গ্রহণের পর উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ছাত্রদল নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং তাদের শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসআর