[email protected] মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩

২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার নতুন সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে ২০২৬ ১১:৩৬ এএম

সংগৃহীত ছবি

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি তুলে ধরেন।


শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শুরুতে পরীক্ষাগুলো ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত ও আপত্তির পর সময়সূচিতে পরিবর্তন এনে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর