[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

রিমান্ড শেষে কারাগারে ঢাবির সহযোগী অধ্যাপক সুদীপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে ২০২৬ ৫:৫৭ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।


শুনানির সময় আসামিপক্ষ জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তা বিরোধিতা করে। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


মামলার তথ্য অনুযায়ী, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে এই মামলা দায়ের হয়। অভিযোগে বলা হয়েছে, ঘটনার আগে শিক্ষার্থী ও অভিযুক্ত শিক্ষকের মধ্যে যোগাযোগ ছিল এবং ওই ঘটনার প্রেক্ষাপটে শিক্ষার্থী মানসিকভাবে প্রভাবিত হন।


গত রোববার সকালে রাজধানীর বাড্ডা এলাকায় নিজ বাসা থেকে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে এ ঘটনায় শিক্ষার্থীর পরিবার মামলা দায়ের করে।


ঘটনার পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ও সামাজিক পরিমণ্ডলে আলোচনা সৃষ্টি হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর