[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইবিতে বরিশাল বিভাগ ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে রাহাত-শাফায়েত

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ৩ মে ২০২৬ ৬:২৮ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি ‘বরিশাল বিভাগ ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৬-২৭ সেশনের নতুন কমিটির নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাহাত এবং সাধারণ সম্পাদক হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. শাফায়েত হোসেন নির্বাচিত হয়েছেন।

রবিবার (৩ মে) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক সিদ্দিকী ও অধ্যাপক ড. মাহবুবুর রহমানসহ উপদেষ্টা, প্রার্থী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে, গত ২৯ এপ্রিল সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়।


চূড়ান্ত ফলাফলে দেখা যায়, মোট ৭৯টি ভোটের মধ্যে সভাপতি পদে আব্দুল্লাহ আল রাহাত ৬৫টি ভোট পেয়ে নিরঙ্কুশ জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফ বিল্লাহ পান ৯ ভোট। এ পদে ৫টি ব্যালট বাতিল হয়।


অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মো. শাফায়েত হোসেন ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ফখরুল ইসলাম রাফি পান ১৭ ভোট এবং মো. ইমরান পান ৬ ভোট। এ পদে ১টি ব্যালট বাতিল হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর