মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল।
স্থায়ীভাবে নতুন মহাপরিচালক নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
বর্তমানে তিনি শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক হিসেবেও কর্মরত রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপ-সচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মহাপরিচালক পদ শূন্য থাকায় পরিচালক (মাধ্যমিক) হিসেবে দায়িত্বে থাকা ড. সোহেলকে অতিরিক্ত দায়িত্ব ও সংশ্লিষ্ট আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়, ট্রেজারি ও সাবসিডিয়ারি রুলসের বিধি অনুযায়ী তিনি এই দায়িত্ব পালন করবেন।
এর আগে ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন। তিনি একসময় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
এসআর