[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

মগবাজারে ঢাবির ক্ষণিকা বাস দুর্ঘটনা: আহত অন্তত ৮ শিক্ষার্থী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ১১:০৫ এএম

রাজধানীর মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী 'ক্ষণিকা' নামের একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে কারওয়ান বাজার সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এই দুর্ঘটনাটি ঘটে। এতে বাসে থাকা অন্তত

 ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

​দুর্ঘটনার সময় বাসে উপস্থিত থাকা শিক্ষার্থী নাইমুজ্জামান ইমন জানান, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। তিনি অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানান।

​ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই আহত ৭-৮ জন শিক্ষার্থীকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসার তদারকি করতে ডাকসুর প্রতিনিধিরা বর্তমানে হাসপাতালে অবস্থান করছেন। তবে আহত শিক্ষার্থীদের নাম ও বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

​বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসু নেতারা আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

এসআর

সম্পর্কিত খবর