প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ এপ্রিল ২০২৬ টাঙ্গাইল সফরে যাচ্ছেন।
সফরের অংশ হিসেবে তিনি মাওলানা হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, টাঙ্গাইলে পৌঁছানোর পর তিনি Mawlana Bhashani Science and Technology University (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থিত মাজারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।
সেখানে তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
পরে তিনি টাঙ্গাইল শহীদ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং উপকারভোগীদের মধ্যে সহায়তা বিতরণের পরিকল্পনা রয়েছে।
এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অন্যান্য কর্মসূচিতেও তার অংশগ্রহণের কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো টাঙ্গাইল জুড়ে প্রস্তুতি নেয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
এসআর