[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

কুড়িগ্রামে কিন্ডারগার্টেন সোসাইটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ ৪:৪৭ পিএম

সংগৃহীত ছবি

কুড়িগ্রামে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির উদ্যোগে ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি ড. খায়রুল আনাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সহ-সভাপতি আলহাজ্ব মো. মুজিবুর রহমান বীরবল, বিভাগীয় সচিব মো. আসাদুজ্জামান এবং সহ-শিক্ষা সচিব মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মো. ফারুক হোসেন আহমেদ।


জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কুড়িগ্রামের নয়টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি উপভোগ করতে শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

 

এসআর

সম্পর্কিত খবর