[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ইবির বুননের সভাপতি ফাওজিয়া, সম্পাদক সাইমুম

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬ ৮:৫৮ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘বুনন’-এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের ফাওজিয়া ফারজানা মিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বর্ষের সাইমুম ইসলাম।

এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসনাত জাহান দীপা, শেখ এ এম রুমান ও মো. আশেক।


নবনির্বাচিত সভাপতি ফাওজিয়া ফারজানা মিম বলেন, সংগঠনের দায়িত্ব পাওয়া তার জন্য সম্মান ও বড় দায়িত্ব। তিনি সংগঠনকে আরও বিস্তৃত করা, কার্যক্রমকে গতিশীল করা এবং সদস্যদের মধ্যে ঐক্য ও নেতৃত্বের গুণাবলি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান।


সাধারণ সম্পাদক সাইমুম ইসলাম বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ‘বুনন’কে আরও সুসংগঠিত ও কার্যকর একটি সামাজিক সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবেন তারা। পাশাপাশি নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার দিকেও জোর দেওয়া হবে।


বিদায়ী নেতারা নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সংগঠনের ধারাবাহিকতা বজায় রেখে এটিকে আরও এগিয়ে নিয়ে যাবে।


উল্লেখ্য, ‘রঙ তুলিতে স্বপ্ন বুনি’ স্লোগানকে ধারণ করে ‘বুনন’ প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সুবিধাবঞ্চিতদের সহায়তা, শিক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির মতো উদ্যোগের মাধ্যমে সংগঠনটি ক্যাম্পাস ও সমাজে ইতিবাচক প্রভাব রাখছে।

 

এসআর

সম্পর্কিত খবর