[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাবিপ্রবিতে টাঙ্গাইল শিক্ষার্থী সমিতির নেতৃত্বে দুর্জয়-আকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬ ২:৩০ পিএম

সংগৃহীত ছবি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টাঙ্গাইল জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘টাঙ্গাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) উপদেষ্টা পরিষদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৫২ সদস্যের এই কমিটি প্রকাশ করা হয়। উপদেষ্টা হিসেবে তিনজন শিক্ষক ও একজন প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব পালন করেন।


নতুন কমিটিতে সভাপতি হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী নাইমুর রহমান দুর্জয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণিত বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মো. আকাশ ইসলাম।


কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন একাধিক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদকসহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।


সভাপতি দুর্জয় বলেন, সংগঠনের প্রতি সবার আস্থা তাকে অনুপ্রাণিত করেছে। তিনি টাঙ্গাইলের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে তাদের একাডেমিক ও আবাসনসংক্রান্ত সমস্যায় সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক আকাশ ইসলামও একই লক্ষ্য তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের পাশে থেকে একটি শক্তিশালী ও সুসংগঠিত প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের প্রধান উদ্দেশ্য।

এসআর

সম্পর্কিত খবর