[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ঈদ ভাতা পেতে ৪ মার্চের মধ্যে বিল জমা দিতে হবে: মাউশির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মার্চ ২০২৬ ১১:২৮ এএম

সংগৃহীত ছবি

এমপিওভুক্ত শিক্ষকদের আসন্ন ঈদুল ফিতরের উৎসব ভাতা পাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে বিল দাখিলের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।


সোমবার (২ মার্চ) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান–এর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের ঈদুল ফিতরের উৎসব ভাতার বিল আগামী ৪ মার্চের মধ্যে জমা দিতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আইবাস (iBAS) সিস্টেমে যাচাই করা ‘ভ্যালিড’ জনবলের তথ্যের ভিত্তিতেই বিল সাবমিট করার সুযোগ রাখা হয়েছে। যাদের তথ্য এখনো ত্রুটিপূর্ণ রয়েছে, সেগুলো সংশোধন ও যাচাই শেষে পরবর্তীতে বিল দাখিলের অপশনে যুক্ত করা হবে।


নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে বিল দাখিল করলে শিক্ষকদের ঈদ ভাতা প্রাপ্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

এসআর

সম্পর্কিত খবর