[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন সারার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ৭:১৪ এএম

সংগৃহীত ছবি

যশোরের শার্শা উপজেলার মেধাবী শিক্ষার্থী সারা মোস্তফা এ বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে।

পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে সে এই কৃতিত্ব অর্জন করে।

এর আগে ২০২২ সালে শাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল সারা।

ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী এই শিক্ষার্থী ধারাবাহিকভাবে সাফল্য ধরে রেখেছে।


সারার বাবা মোস্তফা কামাল শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারে একটি ওষুধের ফার্মেসি পরিচালনা করেন।

মা নাজমিন আক্তার শাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। একমাত্র মেয়ের এমন অর্জনে পরিবারসহ আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।


ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে সারা। সে সকলের কাছে দোয়া কামনা করেছে, যেন তার এই স্বপ্ন পূরণ করতে পারে।

এসআর

সম্পর্কিত খবর