[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

কুবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ২৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৫৩ পিএম

সংগৃহীত ছবি

প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ।

অনুষদভুক্ত পাঁচটি বিভাগের মোট ২৮ জন কৃতী শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হবে।

আগামী ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার সকাল ১১টায় বিজ্ঞান অনুষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪–১৫ থেকে ২০১৯–২০ শিক্ষাবর্ষ পর্যন্ত বিভিন্ন বিভাগের সেরা ফলাফল ও একাডেমিক কৃতিত্বের ভিত্তিতে এসব শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।


শিক্ষাবর্ষভিত্তিক মনোনীতরা
২০১৪–১৫ শিক্ষাবর্ষ:
নূরে জান্নাত (ফার্মেসি), শারমিন আক্তার (পরিসংখ্যান), নিঝবা বেগম (গণিত), মাহিমা সুলতানা সরকার ও আয়েশা আক্তার (রসায়ন)।
২০১৫–১৬ শিক্ষাবর্ষ: তানজিনা আক্তার (পরিসংখ্যান), তানিয়া আক্তার (রসায়ন), শাহিনুর আক্তার (পদার্থবিজ্ঞান), কানিজ ফাতেমা (ফার্মেসি), তামান্না আক্তার (গণিত)।


২০১৬–১৭ শিক্ষাবর্ষ: মো. আরিফুল ইসলাম (পদার্থবিজ্ঞান), রোমানা জাহান (পরিসংখ্যান), তাহমিনা আক্তার লিমা (রসায়ন), প্রিথুলা সাহা প্রিথী (গণিত), নাদিয়া পারভিন (ফার্মেসি)।


২০১৭–১৮ শিক্ষাবর্ষ: মো. সাফায়েত হোসাইন (পরিসংখ্যান), উম্মে আয়মান (ফার্মেসি), ফারিয়া সুলতানা রিয়া (পদার্থবিজ্ঞান), শহিদুল ইসলাম (গণিত), নাদিরা ইসলাম (রসায়ন)।


২০১৮–১৯ শিক্ষাবর্ষ: হুমাইরা শওকত (পদার্থবিজ্ঞান), সুলতানা আক্তার (ফার্মেসি), তাসনিম জাহান (গণিত), ইসরাত জাহান (পরিসংখ্যান), অমি রানী দে (রসায়ন)।
২০১৯–২০ শিক্ষাবর্ষ: পূজা শ্রী বিশ্বাস (পরিসংখ্যান), নুর মোহাম্মদ নয়ন (পদার্থবিজ্ঞান), মরিয়ম মজুমদার (গণিত)।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেন, এই উদ্যোগ অনুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তাঁর ভাষ্য অনুযায়ী, ডিনস অ্যাওয়ার্ড কেবল আনুষ্ঠানিক স্বীকৃতি নয়; এটি শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও গবেষণায় আগ্রহকে সম্মান জানায়। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সম্মাননা ভবিষ্যতে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করবে।


বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে, এই আয়োজনের মধ্য দিয়ে বিজ্ঞান অনুষদে একাডেমিক উৎকর্ষের ধারাবাহিকতা আরও জোরদার হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর