[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন চূড়ান্ত নয়, রিভিউ হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ৩:২৫ পিএম

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের বিষয়টি

 এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা করা হবে এবং ফাইলটি রিভিউ (পুনর্বিবেচনা) করা হবে।


​বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

​অনিশ্চিত সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী স্পষ্ট করেছেন যে, সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।
​পূর্বের অধ্যাদেশ: গত ৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিশেষ আদেশে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের একটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। সেখানে এই সাতটি কলেজকে নতুন বিশ্ববিদ্যালয়ের 'সংযুক্ত কলেজ' হিসেবে পরিচালনার কথা উল্লেখ ছিল।


​সাতটি কলেজের তালিকা: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।

​গত বছরের ২৬ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই সাতটি কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করেছিল। পরবর্তীতে ১২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এই কলেজগুলোর দীর্ঘদিনের অধিভুক্তি প্রত্যাহার করা হয়। বর্তমানে বিষয়টি পুনরায় সরকারি পর্যালোচনার মুখে পড়ল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর