কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-এর আঞ্চলিক সংগঠন ‘ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল মালেক আকাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনের সাবেক সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মোরসালিন হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবনিযুক্ত সভাপতি সাইফুল মালেক আকাশ দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর প্রতিক্রিয়ায় বলেন, সংগঠনের উপদেষ্টা পরিষদ ও সদ্য বিদায়ী কমিটির প্রতি তিনি কৃতজ্ঞ।
দায়িত্বকে তিনি সম্মান ও আমানত হিসেবে উল্লেখ করে জানান, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সবাইকে সঙ্গে নিয়ে কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের জন্য এই সংগঠন একটি বন্ধনস্বরূপ।
দায়িত্ব পাওয়ায় তিনি গর্বিত এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এসআর
মন্তব্য করুন: