[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

আজ প্রকাশ হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল, জানুন দেখার পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৪ পিএম

সংগৃহীত ছবি

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫-এর ফলাফল আজ প্রকাশ করা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ফলাফল শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন-এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হবে।


এ বছর প্রায় ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। শিক্ষা বোর্ডভিত্তিক অনুপাত অনুযায়ী কোটা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়েও পৃথক কোটা রাখা হয়েছে। নির্ধারিত নীতিমালা অনুসরণ করে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হবে।


২০২৫ সালের এই পরীক্ষায় বাংলা (১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি।
ফল জানার উপায়


১. অনলাইন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) প্রবেশ করে ‘Scholarship Result’ অপশনে ক্লিক করতে হবে। এরপর রোল নম্বর ও সাল ২০২৬ উল্লেখ করলে ফলাফল দেখা যাবে।

২. এসএমএসের মাধ্যমে
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর ও সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর