শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ২১তম কার্যনির্বাহী পরিষদ (২০২৬) নির্বাচনে নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান ফয়সাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি নুর আলম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।
নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈকত মাহাবুব (বাংলাদেশ বুলেটিন), যুগ্ম সম্পাদক সাগর হোসেন শুভ্র (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ (জাগো নিউজ২৪) এবং দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক (বাংলাদেশ প্রতিদিন)।
কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. ইকবাল হোসাইন (দৈনিক নয়া দিগন্ত), মাঈন উদ্দিন (দৈনিক আমার দেশ) এবং নাদির আহমেদ (দৈনিক কালবেলা)।
ফলাফল ঘোষণার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ, প্রক্টর ও বিভিন্ন অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এছাড়া সদ্য সাবেক সভাপতি জুবায়েদুল হক রবিন ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি এবং সিলেট জেলা প্রেস ক্লাবের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও
এসআর
মন্তব্য করুন: