[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থায় বড় পরিবর্তন - শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৩৪ পিএম

সংগৃহীত ছবি

দেশের শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা ও মূল্যায়ন কাঠামোয় বড় ধরনের সংস্কার আনার উদ্যোগ নিয়েছে সরকার।

আসন্ন ঈদুল ফিতরের পর এ সংক্রান্ত পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা খাতে সংস্কার কার্যক্রম তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপ চলবে বর্তমান সময় থেকে ঈদুল ফিতর পর্যন্ত।

এ সময়ে উন্নয়ন বাজেট বাস্তবায়নে প্রতিবন্ধকতা চিহ্নিত করা, প্রকল্পভিত্তিক মূল্যায়ন, উন্নয়ন বাজেটের একটি বড় অংশ ফেরত যাওয়ার কারণ বিশ্লেষণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের প্রাথমিক নকশা প্রণয়ন করা হবে।

পাশাপাশি শিক্ষকদের জন্য ট্যাব সরবরাহ, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ সম্প্রসারণ এবং ভাষা শিক্ষার পাইলট কার্যক্রমের পরিকল্পনাও এ ধাপে নেওয়া হবে।


দ্বিতীয় ধাপ শুরু হবে ঈদের পর। এ পর্যায়ে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে একটি জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করা হবে, যেখানে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক পরিকল্পনা এবং পরিমাপযোগ্য সূচক নির্ধারণ থাকবে।


তৃতীয় ধাপ বাস্তবায়িত হবে ১২ থেকে ৩৬ মাসের মধ্যে। এ সময়ে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর ও কাঠামোগত সংস্কার আনা হবে।

পাশাপাশি কারিগরি, সাধারণ ও মাদরাসা শিক্ষার মধ্যে সমন্বয় জোরদার করা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা ও উদ্ভাবনে অনুদান বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।


সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও দক্ষতাভিত্তিক করতে এই সংস্কার কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর