সমন্বিত ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গঠনের লক্ষ্যে একটি নতুন শিক্ষা আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রোববার আইনের প্রস্তাবিত খসড়া প্রকাশ করে।
মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই খসড়ার ওপর সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে। ইমেইলের মাধ্যমে পাঠানো মতামত আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে।
প্রস্তাবিত এই আইনের উদ্দেশ্য হলো একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও জীবনব্যাপী শিক্ষা কাঠামো প্রতিষ্ঠা করা। এছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষার প্রসার এবং সর্বজনীন শিক্ষা নিশ্চিত করাও এর লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান শিক্ষা সংক্রান্ত আইনগুলোকে আরও কার্যকর ও সংহত করতে এই নতুন বিধান প্রণয়ন করা হচ্ছে। আধুনিক চাহিদা অনুযায়ী শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রয়াসেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইমেইল ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে যে কেউ তাদের মতামত প্রদান করতে পারবেন।
এসআর
মন্তব্য করুন: