[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন, অংশ নেন প্রায় তিন লাখ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ৩:৫৯ পিএম

সংগৃহীত ছবি

৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়।

এবারের বিসিএসে মোট আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৯১ হাজার। ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ক্যাডার পদে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। পাশাপাশি প্রশাসন ও পুলিশ ক্যাডারেও উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী নেওয়া হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পরীক্ষার্থীদের জন্য মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস, ঘড়ি, বই, ক্যালকুলেটরসহ বিভিন্ন সামগ্রী বহন নিষিদ্ধ ছিল। কেন্দ্রে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি এবং প্রবেশপত্র যাচাই করা হয়।

এর আগে পিএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর