[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

কানাডিয়ান ইউনিভার্সিটি আবারও জেসাপ প্রতিযোগিতায় শীর্ষ আটে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ৫:৫১ পিএম

ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে শীর্ষ আট দলের মধ্যে জায়গা করে নিয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

এটি বিশ্ববিদ্যালয়টির এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় ধারাবাহিক দ্বিতীয়বার সাফল্য।

বাংলাদেশের জাতীয় বাছাই পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আইন বিষয়ক প্রতিষ্ঠানের মোট ৪৮টি দল অংশগ্রহণ করে।

এতে মেমোরিয়াল (লিখিত বক্তব্য) পর্বে তৃতীয় এবং সামগ্রিকভাবে অষ্টম স্থান অধিকার করে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের দল।

প্রতিষ্ঠানের আইন বিভাগের পক্ষে প্রতিযোগিতায় অংশ নেন আসেফ ইবনুল, হাসিবুল হক মজুমদার, জান্নাতুন্নিসা জেবা, পাবন দাস ও কার্নিজ ফাতেমা হিমু।

তাদের গভীর আইনি গবেষণা, সুসংহত যুক্তি এবং দৃঢ় উপস্থাপনা এই সাফল্যের মূল ভিত্তি বলে জানা গেছে।

বিশ্বব্যাপী আইনের শিক্ষার্থীদের জন্য এটি সবচেয়ে বড় ও স্বীকৃত মুট কোর্ট প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশে ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

এবারের জাতীয় পর্বে অংশগ্রহণকারী দলের সংখ্যার হিসেবে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বৈশ্বিকভাবে তৃতীয় বৃহত্তম জাতীয় জেসাপ প্রতিযোগিতায় পরিণত হয়েছে।

গত বছর এই প্রতিযোগিতায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ষষ্ঠ স্থান অধিকার করেছিল।

এবারের অর্জন প্রতিষ্ঠানটির এ ধরনের আন্তর্জাতিক মানের আইনী প্রতিযোগিতায় ক্রমাগত অগ্রগতির প্রতিফলন বলে দেখা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর