[email protected] শনিবার, ১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩

গণভোটে জনসচেতনতা বাড়াতে মাদ্রাসা কর্তৃপক্ষকে বিশেষ দিকনির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬ ৭:২৮ এএম

সংগৃহীত ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংশ্লিষ্ট গণভোটকে সামনে রেখে মাদ্রাসাভিত্তিক জনসচেতনতা কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই নির্দেশনার আওতায় মাদ্রাসার অধ্যক্ষ ও সংশ্লিষ্ট প্রধানদের সক্রিয়ভাবে গণভোট বিষয়ে প্রচারণা পরিচালনার কথা বলা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরতে মাদ্রাসা পর্যায়ে ব্যানার, ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে নির্বাচন কমিশন ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রস্তুত করা তথ্যসমৃদ্ধ ব্যানার ও লিফলেট প্রদর্শনের ব্যবস্থা নিতে হবে।

বুধবার (২৮ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করে। এতে সব সরকারি ও বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার এবং ইবতেদায়ি স্তরের প্রধানদের উদ্দেশে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, গণভোটের উদ্দেশ্য, সময়সূচি ও ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে বিভিন্ন সভা, সমাবেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার পর্যায়ে সঠিক তথ্য পৌঁছানোর উদ্যোগ নিতে বলা হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট মাদ্রাসার নোটিশ বোর্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে গণভোট সম্পর্কিত তথ্য প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় বা নির্বাচন অফিস থেকে লিফলেট সংগ্রহ করে কিংবা এক পাতায় দুই পৃষ্ঠায় মুদ্রণ করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর