[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

ইউনিভার্সিটি অব স্কলার্সে ফ্যাশন ডিজাইন শর্ট কোর্সের সমাপনী অনুষ্ঠান

আইইউএস প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬ ১২:৪১ এএম

ইউনিভার্সিটি অব স্কলার্সে আয়োজিত ফ্যাশন ডিজাইন শর্ট কোর্সের সফল সমাপ্তি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ফ্যাশন প্রদর্শনীর আয়োজন করা হয়।

সমাপনী এই আয়োজনে শিক্ষার্থীরা তাদের নিজস্ব সৃজনশীল নকশা ও ব্যবহারিক দক্ষতার মনোমুগ্ধকর উপস্থাপনা করে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেন।


অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীরা নিজেদের তৈরি পোশাক ও ফ্যাশন পণ্য প্রদর্শন করেন। প্রতিটি ডিজাইনের পেছনের ধারণা, ব্যবহৃত উপকরণ এবং সমসাময়িক ফ্যাশন ধারার প্রভাব সম্পর্কে তারা বিস্তারিত ব্যাখ্যা দেন।

তাদের উপস্থাপনায় সৃজনশীল চিন্তা, নান্দনিক বোধ ও আধুনিকতার ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোবাশ্বের এ. খান্দকার, পিএসসি, বিএন (অব.), ট্রেজারার ও রেজিস্ট্রার।

তিনি কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, দক্ষতাভিত্তিক এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং পেশাগত জীবনে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখে।


ভাইস চেয়ারম্যান মো. আরিফুল হক আয়োজনে সম্পৃক্ত স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করে বলেন, এই অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের পেছনে স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

তাদের সহযোগিতা পুরো আয়োজনকে প্রাণবন্ত করেছে এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে।”
বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরাও শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগ ও স্বেচ্ছাসেবকদের অবদানকে সাধুবাদ জানান।


টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ফয়সাল বিন আলম তাঁর বক্তব্যে বলেন, ফ্যাশন ও টেক্সটাইল খাত বর্তমানে দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।

এই ধরনের স্বল্পমেয়াদি কোর্স শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই শিক্ষার্থীরা ডিজাইনের পাশাপাশি গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রেও নিজেদের দক্ষতা বাড়াক, যা তাদের পেশাগত জীবনে দৃঢ় ভিত্তি তৈরি করবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শাইয়েক মো. বুলন্দ তাসলিম এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান ও সিনিয়র সহকারী অধ্যাপক এস এম নাহিদুল ইসলাম।


কোর্স ফ্যাসিলিটেটর ও ফ্যাশন ডিজাইনার, আসমুরা ইন্টারন্যাশনাল লিমিটেড-এর প্রতিনিধি জারিন তাসনিম বৃষ্টি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “এই কোর্স শিক্ষার্থীদের শেখার একটি সূচনা মাত্র। নিয়মিত অনুশীলন, নিজস্ব ডিজাইন স্টাইল গড়ে তোলা, ডিজিটাল ডিজাইন ও ট্রেন্ড বিশ্লেষণে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পোর্টফোলিও তৈরি, ইন্টার্নশিপ ও উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করার সুযোগও রয়েছে।


অনুষ্ঠানের শেষপর্বে সফলভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। তাদের সৃজনশীলতা, দক্ষতা ও উপস্থাপনার স্বীকৃতিস্বরূপ এই সনদ প্রদান করা হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর