শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ও শিল্পখাতের মধ্যে বাস্তবসম্মত সংযোগ তৈরির লক্ষ্যে নেক্সটজবজ প্রেজেন্টস ইউনিভার্সিটি অব স্কলার্স ক্যারিয়ার ফেস্ট ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
দিনব্যাপী এ আয়োজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য চাকরি, ইন্টার্নশিপ ও ক্যারিয়ার পরিকল্পনায় সরাসরি যুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।
ক্যারিয়ার ফেস্টে দেশ ও বিদেশের বিভিন্ন খ্যাতনামা কর্পোরেট প্রতিষ্ঠান, প্রযুক্তি সংস্থা এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এতে শিক্ষার্থীরা নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি বাস্তব কর্মজীবন সম্পর্কে ধারণা লাভের সুযোগ পান।
উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক চাকরির বাজারে শুধু একাডেমিক সনদ যথেষ্ট নয়; পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা ও সফট স্কিল অর্জন অপরিহার্য। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিল্পখাতের সঙ্গে সমন্বয় জোরদার করলেই টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব।
এই আয়োজনের টাইটেল স্পনসর ছিল নেক্সটজবজ। কো-স্পন্সর হিসেবে যুক্ত ছিল ক্যাঙ্গারু গ্লোবাল বাংলাদেশ ও ঢাকা রিভেঞ্জার্স। সহ-পৃষ্ঠপোষক হিসেবে বি-ফ্রেশ এডুকেশন কনসালটেন্সি এবং রিফ্রেশমেন্ট পার্টনার হিসেবে নেস্কাফে অংশ নেয়।
ক্যারিয়ার ফেস্টে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে ছিল ট্যালি, গো বাংলা, ফিউচার ক্লাউড বাংলাদেশ, হা-মীম গ্রুপ, ডাবার, স্টেডফাস্ট, পেট্রোসেম গ্রুপ, ক্রাফটকোড সল্যুশনস, প্রিয়শপ, ইউনাইটেড গ্রুপ, স্টাডি ভিশন, প্রকৃতি প্রভৃতি।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল যমুনা টিভি, কালের কণ্ঠ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, টেক্সটাইল টুডে, টেক্সটাইল টাইমস, টোয়েন্টি ফোর নিউজ বক্স, বাংলাদেশের খবর ও কালের কণ্ঠস্বরসহ বিভিন্ন জাতীয় ও ডিজিটাল গণমাধ্যম।
পাশাপাশি রেডিও পার্টনার হিসেবে যুক্ত ছিল স্পাইস এফএম ৯৬.৪।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য ড. মো. মামুনুর রশিদ।
তিনি বলেন, “এই ধরনের ক্যারিয়ার ফেস্ট শিক্ষার্থীদের জন্য শিল্পখাতের সঙ্গে বাস্তব যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব হলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করা।
আয়োজনের কো-অর্ডিনেটর মির্জা শাকিল বলেন,
“ইউনিভার্সিটি অব স্কলার্স ক্যারিয়ার ফেস্ট শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন, শিল্পখাতের সংযোগ এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
ক্যারিয়ার বিষয়ক প্যানেল আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা বলেন, ভবিষ্যৎ চাকরির বাজারে টিকে থাকতে প্রযুক্তিগত দক্ষতা, কার্যকর যোগাযোগ সক্ষমতা এবং উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা জরুরি।
প্যানেল আলোচনায় তারিফ মোহাম্মদ খান বলেন,
চাকরির বাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে, শিক্ষার্থীদের সেই পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতা অর্জন করতে হবে।
আহসানুর রহমান বলেন, “ডিজিটাল স্কিল ছাড়া আগামী দিনের কর্মবাজারে প্রতিযোগিতা করা কঠিন।”
জুবায়ের আলনাজি বলেন, “উদ্ভাবন ও উদ্যোক্তা চিন্তাভাবনাই ভবিষ্যৎ অর্থনীতির মূল শক্তি।
রিজভান হাসান বলেন, দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়তে হলে পরিকল্পিতভাবে দক্ষতা উন্নয়ন জরুরি।
ক্যারিয়ার ফেস্টে শিক্ষার্থীদের জন্য অন-স্পট সিভি স্ক্রিনিং, জব ম্যাচিং, ফুল-টাইম ও পার্ট-টাইম চাকরির সুযোগ, ইন্টার্নশিপ ও এন্ট্রি-লেভেল জব কর্নার, মক ভাইভা এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট সেশন আয়োজন করা হয়।
আয়োজকদের মতে, নেক্সটজবজ প্রেজেন্টস ইউনিভার্সিটি অব স্কলার্স ক্যারিয়ার ফেস্ট ২০২৬ কেবল একটি চাকরি মেলা নয়; বরং এটি শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর ও দীর্ঘমেয়াদি সংযোগ তৈরির একটি সমন্বিত উদ্যোগ।
ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এসআর
মন্তব্য করুন: