[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

‘হ্যাঁ’ ভোটের আহ্বানে বৈছাআ ইবি শাখার প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬ ৮:২৭ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে এ কার্যক্রমের সূচনা করে সংগঠনটির নেতাকর্মীরা।


প্রচারণার অংশ হিসেবে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসের বাইরে শেখপাড়া, শৈলকূপা, হরিনারায়ণপুরসহ আশপাশের এলাকাগুলোতেও পর্যায়ক্রমে এ কার্যক্রম চালানো হবে।


বৈছাআ ইবি শাখার সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন নিশ্চিত করতে তারা এই প্রচারণা চালাচ্ছেন।

তিনি জানান, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।


সংগঠনের আহ্বায়ক এস এম সুইট বলেন, কিছু মহল ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। দেশের স্বার্থ ও জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। তার মতে, গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান শহীদদের প্রতি দায়বদ্ধতার একটি প্রতিফলন।

এসআর

সম্পর্কিত খবর