[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় স্মৃতিসৌধে বিডিইউ উপাচার্যের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪ ৯:৫৫ এএম

ফাইল ছবি

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ আবু ইউসুফ।

সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় জাতীয় স্মৃতিসৌধের শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.মোঃ আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, আইওটি এন্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুমন সাহা, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাকিব হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: মশিউর রহমান, ডেটা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানজিম তাহারাত অর্পা, সাধারণ শিক্ষা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুজন চন্দ্র সূত্রধর, ছাত্রী হলের প্রভোস্ট মুনিরা আকতার লতা, প্রক্টর ফারজানা আক্তার, পরিচালক (শিক্ষার্থী কল্যাণ) ফারহানা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

এসআর

সম্পর্কিত খবর