[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিইউএফটিতে দুই দিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৬ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ৭:০৫ এএম

সংগৃহীত ছবি

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি)ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে ১৪ ও ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে ‘বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৬।

শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত এই ফেস্টে চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করা হয়।

বিজিএমইএ, কেডিএস ও প্রাইম ব্যাংকের পরিবেশনায় আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগী হিসেবে যুক্ত ছিল সেন্ট্রো, ফ্যাশন স্টেপ গ্রুপ, ফকির ফ্যাশন, শিন শিন গ্রুপ, এফপিজি অ্যান্ড মাসকো গ্রুপ, অকো-টেক্স গ্রুপ, আরএইচ করপোরেশন এবং এশিয়ান অ্যাপারেলস লিমিটেড।

ক্যারিয়ার ফেস্টে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে ১০ হাজারের বেশি চাকরিপ্রার্থী সরাসরি নিয়োগ কার্যক্রমে যুক্ত হন এবং প্রায় ৪০ হাজার দর্শনারীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

ফেস্ট চলাকালে অংশগ্রহণকারীরা অন-দ্য-স্পট সাক্ষাৎকার, ক্যারিয়ার গাইডলাইনভিত্তিক ওয়ার্কশপ, সেমিনার ও প্যানেল আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পান। এসব আয়োজনে শিল্পখাতের প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন ও কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, বিকেএমইএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খানসহ শিল্প ও ব্যাংকিং খাতের বিশিষ্ট প্রতিনিধিরা।

স্বাগত বক্তব্য দেন বিইউএফটি’র উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।


এছাড়া বক্তব্য রাখেন বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের উপদেষ্টা মো. আব্দুল মুকিত, প্রেসিডেন্ট আবিদ হোসেন এবং সাধারণ সম্পাদক মাহমুদ ফানতাসি।

বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে একাডেমিক সনদের পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা, কার্যকর যোগাযোগ, নেতৃত্বগুণ এবং পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা অত্যন্ত জরুরি।

পেশাগত জীবনে এগিয়ে যেতে এসব দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তারা মন্তব্য করেন।


অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করে চ্যানেল ২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দৈনিক কালের কণ্ঠ, রেডিও টুডে, দ্য ডেইলি ক্যাম্পাস, টেক্সটাইল ফোকাস ও টেক্সটাইল টুডে।

এসআর

সম্পর্কিত খবর