[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত, চূড়ান্ত হবে আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৯ এএম

সংগৃহীত ছবি

সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

তবে কত টাকা বাড়ানো হবে, তা এখনও নির্ধারিত হয়নি।

সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে।

বৈঠক শেষে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, “ব্যবসায়ীরা যে প্রস্তাব দিয়েছে, তা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। বিষয়টি আমরা পর্যালোচনা করছি। আগামী সপ্তাহে আবার বৈঠক করে দাম কতটা বাড়ানো হবে, তা চূড়ান্ত করা হবে।”

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এর আগে লিটারপ্রতি ভোজ্যতেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দেয়। তাদের যুক্তি ছিল, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বেড়ে প্রতি টনে প্রায় ১ হাজার ২০০ ডলারে পৌঁছেছে।

উল্লেখ্য, সর্বশেষ চলতি বছরের ১৩ এপ্রিল প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন যৌক্তিক হারে দাম সমন্বয়ের বিষয়ে কাজ করছে।

এসআর

সম্পর্কিত খবর