বিশ্ববাজারে মূল্যহ্রাসের প্রভাব পড়েছে দেশের স্বর্ণের বাজারেও।
রোববার (২৫ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে এ মূল্য কার্যকর হয়েছে। এর আগে গত শুক্রবার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা। স্বর্ণের প্রতি ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বোঝানো হয়েছে।
বাজুস জানিয়েছে, দেশের বাজারে স্বর্ণের কাঁচামাল হিসেবে ব্যবহৃত তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
সংগঠনটির হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ১২৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ বার দাম বাড়ানো হয়েছে, ৬৫ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, গত বছর মোট ৯৩ দফা দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
এদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার দরে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রুপা ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৬৭৪ টাকা এবং ১৮ ক্যারেট ৩ হাজার ১৪৯ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম রয়েছে ২ হাজার ৩৯১ টাকা।
এসআর