কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.’র পরিচালনা পর্ষদের ৮১তম বৈঠক অনুষ্ঠিত
হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর, ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ পর্ষদ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম। বৈঠকে ব্যাংকের সার্বিক পরিচালনা, নীতিগত বিষয়াবলী নির্ধারণ এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের শীর্ষ কর্মকর্তারা। বাংলাদেশ পুলিশের পক্ষে অংশগ্রহণ করেন—
জনাব এ. কে. এম. আওলাদ হোসেন, বিপিএম (অ্যাডিশনাল আইজি, অ্যাডমিন)
জনাব মোঃ আকরাম হোসেন, বিপিএম (সেবা) (অ্যাডিশনাল আইজি, ফাইন্যান্স)
জনাব খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপএম (অ্যাডিশনাল আইজি, এইচআরএম)
জনাব সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা) (অ্যাডিশনাল আইজি, ডেভেলপমেন্ট)
জনাব কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা) (অ্যাডিশনাল আইজি ও রেক্টর, পুলিশ স্টাফ কলেজ)
জনাব মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম (সেবা) (মহাপরিচালক, এসআরবি)
জনাব মোঃ কামরুল আহসান (অ্যাডিশনাল আইজি, স্পেশাল ব্রাঞ্চ)
জনাব মোঃ জুলফিকার আলী হায়দার (ডিআইজি, বরিশাল রেঞ্জ)
জনাব মোঃ আতিকুর রহমান, বিপিএম (ডিআইজি, ফাইন্যান্স)
জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন (অ্যাডিশনাল ডিআইজি, কনফিডেন্সিয়াল)
জনাব খন্দকার শামিমা ইয়াছমিন (অ্যাডিশনাল ডিআইজি, রিপেয়ার অ্যান্ড মেইট্যান্যান্স)
জনাব কামরুল হাসান তালুকদার, পিপিএম (সেবা) (ইন্সপেক্টর)
এছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন—
ড. মোঃ মোর্শেদ হাসান খান
জনাব সৈয়দ রফিকুল হক
জনাব মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ
সভায় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং কোম্পানি সচিব জনাব সাইফুল আলম, এফসিএস।
এসআর