[email protected] বৃহঃস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে: ভালো মানের ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৯:৫১ এএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে

 স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা করা হয়েছে।

​বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির গৃহীত এই সিদ্ধান্ত গত শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং আজ বুধবারও একই মূল্যে স্বর্ণ বিক্রি হচ্ছে। নতুন মূল্যের তালিকা নিচে দেওয়া হলো:

​২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

​২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা।

​১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা।

​সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

​এর আগে গত ১২ সেপ্টেম্বর প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।

​বাজুস জানিয়েছে, নির্ধারিত মূল্যের সঙ্গে অলংকারের ডিজাইন অনুযায়ী অতিরিক্ত মজুরি যোগ হবে। তবে বিজ্ঞাপিত বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া পুরোনো স্বর্ণের অলংকার পরিবর্তনের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে মজুরি ও পাথর বাদ দিয়ে ১২ শতাংশ এবং জুয়েলারির কাছে বিক্রির (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়া হবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সব প্রতিষ্ঠানে এই মূল্য নির্দেশিকা কার্যকর থাকবে।

এসআর

সম্পর্কিত খবর