যমুনা ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের আইসিটি খাতের উন্নয়নে, রপ্তানি বহুমুখীকরণ
এবং গ্রিন ইন্ডাস্ট্রি ও গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং স্থাপন সংক্রান্ত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় গ্রাহকদের অর্থায়ন সুবিধা প্রদানের লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলে যমুনা ব্যাংকের গ্রাহকেরা নীতিমালা ও প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। এই উদ্যোগটি দেশের আইসিটি খাতের বিকাশ, রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনয়ন এবং পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উক্ত অনুষ্ঠানে যমুনা ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান মোহাম্মদ প্রশান্ত সামির, এভিপি মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর