[email protected] বৃহঃস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

খুলনায় দুটি ট্রাকে পূর্ণাঙ্গ সিগারেট কারখানার বিপুল সরঞ্জাম ও তামাক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬ পিএম

সংগৃহীত ছবি

খুলনার বাগেরহাটে দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে আস্ত সিগারেট কারখানার প্রয়োজনীয় সব

 আধুনিক মেশিনপত্র ও কাঁচামাল উদ্ধার করেছে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে বগুড়া ও ঢাকা মেট্রোর নম্বরের ট্রাক দুটি আটক করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

​আটককৃত ট্রাক দুটি থেকে পূর্ণাঙ্গ সিগারেট প্রস্তুত ও প্যাকিং প্রক্রিয়ার দুই সেট মেকিং ও প্যাকিং মেশিন, একটি জেনারেটর, ৫০টি প্লাস্টিক ক্যারেট এবং ১,২৭৫ কেজি কাটিং তামাকসহ ৫১ বস্তা কাঁচামাল জব্দ করা হয়। এ ছাড়া ৭৬ রোল সিগারেট পেপার, ৫ কার্টন ফিল্টার পেপার, ৫৪ রোল ফয়েল পেপার, প্যাকেট তৈরির কাগজ, আঠা, হাওয়ার ট্যাংকি ও প্রয়োজনীয় সরঞ্জামও পাওয়া গেছে। পূর্ণাঙ্গ একটি কারখানার সেটআপ সংবলিত এসব সরঞ্জাম কোথা থেকে আনা হয়েছিল এবং অবৈধভাবে সিগারেট উৎপাদনে জড়িতদের শনাক্তে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করছে এনবিআর।

এসআর

সম্পর্কিত খবর