[email protected] মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

তিন মূল্যমানের নতুন নোট ছাড়ল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মে ২০২৬ ১:৩৪ এএম

সংগৃহীত ছবি

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে উপজীব্য করে ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে এনেছে ।

সোমবার (১৮ মে) থেকে রাজধানীর মতিঝিলস্থ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এসব নোট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও নতুন নোট সরবরাহ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস (ডিসিপি) সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নোটগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের স্বাক্ষর থাকবে।

একই সঙ্গে আগে প্রকাশিত ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটও পর্যায়ক্রমে গভর্নরের স্বাক্ষরসহ ইস্যু করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন নোটের রং, আকার, নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন আনা হয়নি। এছাড়া বর্তমানে বাজারে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে।

জাতীয় স্বার্থে এ তথ্য প্রচারে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছে বাংলাদেশ ব্যাংক।

এসআর

সম্পর্কিত খবর