[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৫৪ পিএম

Sorry, Something is Wrong. Please play another video.

খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের হাতে পর্যাপ্ত খাদ্যপণ্যের মজুদ রয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।


শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের সময় রমজান ঘনিয়ে আসায় বড় ধরনের নতুন উদ্যোগ নেওয়ার সুযোগ সীমিত ছিল।

তবে বিদ্যমান মজুদ ও সরবরাহ ব্যবস্থার কারণে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।


সিলেট অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণ এবং একটি এআই কেন্দ্র গড়ে তোলার বিষয় সরকার গুরুত্বসহকারে বিবেচনা করছে।

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরির ওপর জোর দেওয়ার কথাও জানান তিনি।


মন্ত্রী আরও বলেন, প্রতিবেশী দেশগুলো ডিজিটাল রূপান্তরে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকেও সময়োপযোগী উদ্যোগ নিতে হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


সিলেটের আইটি পার্ককে ঘিরে বিনিয়োগ সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, কর্মসংস্থান বাড়াতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা জরুরি। এর জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

প্রবাসী বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতিসহায়তার বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।


এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর