[email protected] শনিবার, ১৮ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩

ডিএসইতে সূচকের বড় পতন: লেনদেন কমে ৫৬০ কোটির ঘরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ৭:১৬ এএম

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক

 এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ দশমিক ২০ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬৫ পয়েন্টে নেমে এসেছে এবং লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৮০ শতাংশেরই শেয়ার দর কমেছে।

ডিএসইতে আজ মাত্র ৫৫৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা আগের দিনের তুলনায় প্রায় ৩৭৫ কোটি টাকা কম।

বাজার বিশ্লেষণে দেখা যায় এদিন ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৪৬টির দর বেড়েছে এবং ৩১৩টির দর কমেছে যেখানে লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। একদিকে ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর সর্বোচ্চ ১০ শতাংশ কমেছে, অন্যদিকে রহিমা ফুড দর বাড়ার তালিকার শীর্ষে অবস্থান করছে।

এসআর

সম্পর্কিত খবর