[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ডলার বাজারে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ, আরও ১৭১ মিলিয়ন ডলার সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ৮:২০ এএম

সংগৃহীত ছবি

দেশের বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে আবারও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দেশের ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ১৭১ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, এই ডলার কেনার ক্ষেত্রে প্রতি ডলারের কাট-অফ মূল্য নির্ধারণ করা হয়েছিল ১২২ টাকা ৩০ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাসে এখন পর্যন্ত দুই দফায় মোট ৩৮ কোটি ৯৫ লাখ ডলার কেনা হয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরেও বিভিন্ন সময়ে নিলাম পদ্ধতিতে ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের কেনা ডলারের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৩২ কোটি ৩০ লাখ ডলার, যা মোট হিসাবে প্রায় ৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার।

এসআর

সম্পর্কিত খবর