[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

১০০ টাকার প্রাইজবন্ডের ১২২তম ড্র সম্পন্ন, প্রকাশিত হলো বিজয়ী নম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০১ পিএম

সংগৃহীত ছবি

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত হয়েছে।

রোববার, ১ ফেব্রুয়ারি ঢাকায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ড্র কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

এবার প্রথম পুরস্কার হিসেবে ৬ লাখ টাকা পেয়েছে ০০১৭৭৭৭ নম্বর। দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা জিতেছে ০৪৮০১৩৩ নম্বর। প্রতিটি সিরিজে একই নম্বরের বন্ডকে একক পদ্ধতিতে বিবেচনা করে ড্র পরিচালনা করা হয়।

এই ড্রতে মোট ৮৪টি সিরিজের ৪৬টি সাধারণ নম্বর মিলিয়ে ৩ হাজার ৮৬৪টি বন্ড পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। বর্তমানে প্রচলিত সব ৮৪টি সিরিজই এই ড্রয়ের আওতাভুক্ত ছিল।

তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে দুটি নম্বর বিজয়ী হয়েছে— ০৭৬৬৩৩৮ এবং ০৯৩৯৯৩০। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা করে পেয়েছে ০১০০০০১ ও ০৩৯৫৪০৮ নম্বর।

এ ছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে মোট ৪০টি নম্বর নির্বাচিত হয়েছে।

নিয়ম অনুযায়ী, ড্রয়ের তারিখের অন্তত ৬০ দিন আগে বিক্রি হওয়া প্রাইজবন্ড এই ড্রয়ের জন্য বিবেচিত হয়েছে। আয়কর আইন ২০২৩ অনুযায়ী, প্রাইজবন্ডের পুরস্কারমূল্যের ওপর ২০ শতাংশ হারে উৎসে কর প্রযোজ্য।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর