[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

ফেব্রুয়ারির জন্য সব জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ১১:১৫ পিএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের মূল্য হ্রাস করেছে সরকার।

ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম প্রতি লিটারে ২ টাকা করে কমানো হয়েছে।

সংশোধিত মূল্য অনুযায়ী, এখন প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১০০ টাকায়, কেরোসিন ১১২ টাকায়, পেট্রল ১১৬ টাকায় এবং অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা।

শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। ঘোষিত নতুন দাম আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এর মধ্যে প্রায় তিন-চতুর্থাংশ চাহিদা পূরণ হয় ডিজেলের মাধ্যমে। অবশিষ্ট অংশে পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি ব্যবহৃত হয়।

ডিজেল মূলত কৃষি সেচ, পরিবহণ খাত এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জেনারেটরে বেশি ব্যবহার হয়ে থাকে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর